Hi

০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা

প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে বৈষম্যবিরোধী আন্দোলনের বরিশালের এক নেত্রীকে ধর্ষণের অভিযোগে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলায় সুয়ান আল তালুকদার (২৪) নামের এক যুবককে আসামি করা হয়েছে। অভিযুক্ত সুয়ান বরিশাল নগরীর কাউনিয়া এলাকার মোনসা বাড়ি তালুকদার ভিলার জাহাঙ্গীর তালুকদারের ছেলে।

এজাহারে বাদী উল্লেখ করেছেন-তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক কমিটির একজন নেত্রী। বৈষম্যবিরোধী আন্দোলনের পর যুবক সুয়ানের সাথে তার পরিচয় হয়। যেখান থেকে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে অভিযুক্ত যুবক বিয়ের প্রলোভনে ইচ্ছার বিরুদ্ধে তাকে (বাদী) একাধিকবার ধর্ষন করে।

গত ১১ অক্টোবর নগরীর সদরোডস্থ একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়।

সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় বাদীকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে বিবাহের জন্য চাঁপ দিলে সুয়ান বাদীকে ঘোরাতে থাকে।

গত ১৭ ডিসেম্বর দুপুরে বাদীকে নবগ্রাম রোডে নিয়ে যায় সুয়ান এবং জানায় সে বিয়ে করবে না। এজাহারে বাদী আরও উল্লেখ করেন-অভিযুক্ত সুয়ান হত্যার উদ্দেশ্যে তার মোটরসাইকেলের হেলমেট দিয়ে বাদীর আঘাত করে তাকে রক্তাক্ত জখম করেছে।

উল্লেখ্য, অভিযুক্ত যুবক সুয়ান বিভিন্ন আন্দোলনে বরিশালে সক্রিয় ভূমিকায় ছিলেন। তার বিরুদ্ধে ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ উঠলে গত আগষ্টে পুলিশ তাকে গ্রেপ্তার করে। যদিও কিছুদিনের মধ্যে সে জামিনে বের হন। ওই সময় সে (সুয়ান) নিজেকে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি দাবি করেন।

শনিবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন-ভুক্তভোগি তরুনী অভিযুক্ত যুবককে আসামী করে থানায় মামলা দায়ের করেন। আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

জনপ্রিয়

বগুড়ার এরুলিয়ায় বাসের চাকার নিচে পিষ্ট ৭ দিনমজুর, গুরুতর আহত অন্তত ১৫

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নেত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা

আপডেট : ১১:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫