Hi

০১:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খেজুর আমদানিতে ছাড়

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারদর সাধারণ মানুষের নাগালে রাখতে খেজুর আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে সরকার। আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি ৪০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর ফলে রমজানকে কেন্দ্র করে খেজুরের বাজারে স্বস্তি ফেরার আশা করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায়। এতে বলা হয়, জনগণের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে এবং রমজানে খেজুরের চাহিদা বিবেচনায় এনে আমদানিতে শুল্ক কমানো হয়েছে, যাতে সরবরাহে কোনো ঘাটতি না হয় এবং দাম সহনীয় থাকে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সুবিধা কার্যকর থাকবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।

শুধু শুল্কই নয়, খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে অগ্রিম আয়করেও ছাড় বহাল রাখা হয়েছে। বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। পাশাপাশি খেজুর ও অন্যান্য ফল আমদানিতে অগ্রিম আয়করের ওপর যে ৫০ শতাংশ ছাড় গত বছর দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রয়েছে।

এনবিআর মনে করছে, আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে এই উল্লেখযোগ্য ছাড়ের ফলে রমজান মাসে খেজুরের আমদানি বাড়বে। এতে বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে এবং দাম সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

ত্রিশালে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

খেজুর আমদানিতে ছাড়

আপডেট : ১১:৫০:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫