Hi

০১:৫১ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

৪ যাত্রীর মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশায় থাকা চারজন যাত্রীর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী রেলক্রসিং সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুর ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনা সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার কৈডুবি সদরদী রেলক্রসিং সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত সবাই অটোরিকশার যাত্রী। দুর্ঘটনা পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছুসময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মডার্ন পরিবহনের একটি বাস টেকেরহাট থেকে ঢাকাগামী একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতাল নেওয়ার পথে একজন মারা যায়। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

জনপ্রিয়

মাউন্ট এটনায় ভয়াবহ অগ্ন্যুৎপাত: আকাশে ৭ হাজার মিটার ছাইয়ের মেঘ, জনজীবনে প্রভাব

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

৪ যাত্রীর মৃত্যু

আপডেট : ১২:০১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫