Hi

০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

কুমিল্লায় স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে তানজিনা (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলার মুরাদনগর উপজেলার সদরের গোমতী ব্রীজের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে এই ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘাতক স্বামী কুদ্দুস ওরফে রুবেল(৩২)কে ধরে থানা পুলিশের হাতে সোপর্দ করেছে।  নিহত তানজিনা উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। ঘাতক রুবেল নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে যৌতুকের জন্য ঘাতক রুবেল তার স্ত্রীকে প্রায় সময়ই নির্যাতন করতো। এই নিয়ে গত ২২শে ডিসেম্বর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছিলেন তানজিনা।  যৌতুকের জন্য ক্রমাগত চাপ ও থানায় অভিযোগের প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার দুপুরে স্বামী রুবেল তার স্ত্রী তানজিনা আক্তারকে ধারালো ছুরি দিয়ে জনসম্মুখে এলোপাতাড়ি কুপিয়ে গুরতর আহত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা দৌড়ে গিয়ে ঝুকি নিয়ে রুবেলকে আটক করে পুলিশে খরব দেয়। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘাতক আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয়

জুলাই গণ-অভ্যুত্থান ও রাষ্ট্র সংস্কারের প্রতিচ্ছবি: মোহাম্মদ তাওকীর ইসলামের চলচ্চিত্র ‘দেলুপি’র উন্মুক্ত প্রদর্শনী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

আপডেট : ১০:৪৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫