Hi

০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকে হামলা: কারাগারে যুবদল নেতা এনামুল হক সবুজ

কুমিল্লার বুড়িচংয়ে বিএনপি নেতা সুলতান আহমেদকে হামলার ঘটনায় দায়ের করা মামলায় কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এনামুল হক সবুজকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গত ৫ নভেম্বর জামিন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক আহমেদ।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের মাশরা এলাকায় মাধবপুর গ্রামের বিএনপি নেতা সুলতান আহমেদ ও তার ছেলে শাহরিয়ার হোসেন শুভকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার পর ১৫ ফেব্রুয়ারি সুলতান আহমেদ বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। সুলতান আহমেদ বাকশিমুল ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছেন। আহত সুলতান আহমেদ বাকশিমুল ইউনিয়ন ৭ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

মামলায় এনামুল হক সবুজসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলার অপর আসামিরা হলেন রহিম খান লিটন, এহসানুল হক, মো. কামাল হোসেন, বাহার মিয়া, মো. মিঠুসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজন। আইনজীবী ফারুক আহমেদ জানান, মারামারির এই মামলায় দণ্ডবিধির ৩২৬ ও ৩২৭ ধারায় অভিযোগ থাকায় এটি জামিন অযোগ্য। যদিও উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা ছিল বলে তিনি জানান। অন্যরা হলেন, একই এলাকার তফাজ্জল খানের ছেলে রহিম খান লিটন, মৃত ওবায়দুল হকের ছেলে এহসানুল হক, মৃত আব্দুল মালেকের ছেলে মো. কামাল হোসেন, কালিকাপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে বাহার মিয়া ও মো. মিঠুসহ অজ্ঞাত আরও ৪-৫ জন। ৩২৬ এবং ৩২৭ ধারা মামলাগুলো সাধারণত জামে অযোগ্য।

এদিকে হামলার ওই ঘটনায় সুলতান আহমেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন এনামুল হক সবুজ। সেই মামলায় সুলতান আহমেদকে মূল আসামি করা হয়েছে। বাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি জসীম উদ্দীনের মতে, মূলত রেলের সরকারি মাটিকাটা সংক্রান্ত বিরোধের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটেছিল এবং উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি মামলা করেছে। তবে কারাগারে থাকায় বর্তমানে এনামুল হক সবুজের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে বাকশিমুল ইউনিয়ন বিএনপি’র সভাপতি জসীম উদ্দীন বলেন, যতদূর মনে পড়ে রেলের সরকারি মাটিকাটা নিয়েই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল।

আমেরিকান তরুণী অ্যাঞ্জেলার ইসলাম গ্রহণের অভিজ্ঞতার গল্প

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বিএনপি নেতাকে হামলা: কারাগারে যুবদল নেতা এনামুল হক সবুজ

আপডেট : ০১:৩০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬