Hi

১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারের নিরাপত্তায় দায়িত্ব পালনে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য

কাতারের উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তায় কাজ করতে বাংলাদেশ নৌবাহিনীর ২৪ জন সদস্য দেশটিতে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে তারা ঢাকা ত্যাগ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে যাবেন প্রবাসী কর্মী। প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা।

নৌবাহিনীর এসব সদস্য কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টের (কিউসিবিএসডি) তত্ত্বাবধানে কাজ করবেন। তাদের মূল দায়িত্বের মধ্যে রয়েছে সামুদ্রিক টহল, উপকূলীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং চোরাচালান প্রতিরোধ।

এর আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক কাতারে গমনকারী সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি তাদের সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উল্লেখ্য, ২০১২ সাল থেকেই বাংলাদেশ নৌবাহিনী নিয়মিতভাবে কাতারের কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে জনবল পাঠিয়ে আসছে। দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনের মাধ্যমে নৌবাহিনীর সদস্যরা নিজেদের কর্মদক্ষতা ও পেশাদারিত্বের ছাপ রেখে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন।

আইএসপিআর জানিয়েছে, নতুন এই মিশনের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিদ্যমান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে। এছাড়া দুই দেশের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন ক্ষেত্র তৈরি হবে। বিদেশের মাটিতে এই দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে, তেমনি জাতীয় রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতেও তারা বিশেষ অবদান রাখবেন। নতুন করে নিয়োগ পাওয়া ২৪ সদস্যের দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে।

চিকিৎসককে নিরাপত্তা ঘটনায় ও ডাকাতির অভিযোগে গ্রেপ্তার মালয়ালম তারকা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

কাতারের নিরাপত্তায় দায়িত্ব পালনে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য

আপডেট : ১২:০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬