Hi

০৪:২৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে ৪৮০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) তাদের ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫টি ভিন্ন পদে মোট ৪৮০ জন যোগ্য প্রার্থীকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি পপির প্রধান কার্যালয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন।

নিয়োগের পদ ও যোগ্যতা

  • কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)পদসংখ্যা ৫টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ১০ বছরের অভিজ্ঞতা এবং কমপক্ষে ১৫টি শাখা পরিচালনার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪৮ বছর। বেতন প্রবেশনকালে ৬৬,৮৬২ টাকা এবং স্থায়ীকরণের পর ৭৩,৮০৩ টাকা।
  • সহকারী কর্মসূচি ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)পদসংখ্যা ২৫টি। যোগ্যতা স্নাতক বা সমমান। ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ৭ বছরের অভিজ্ঞতা এবং ৪টি শাখা পরিচালনার ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বয়স সর্বোচ্চ ৪৭ বছর। বেতন প্রবেশনকালে ৫২,২৯৬ টাকা এবং স্থায়ীকরণের পর ৫৭,৭৭৪ টাকা।
  • শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)পদসংখ্যা ৭৫টি। যোগ্যতা স্নাতক বা সমমান। শাখা ব্যবস্থাপক হিসেবে ১ বছরের অভিজ্ঞতাসহ কম্পিউটার পরিচালনার মৌলিক জ্ঞান থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৪৩ বছর। বেতন প্রবেশনকালে ৪৩,৭২৮ টাকা এবং স্থায়ীকরণের পর ৫০,৮৮২ টাকা (লাঞ্চ ভাতাসহ)।
  • সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)পদসংখ্যা ৭৫টি। বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সংশ্লিষ্ট পদে ১ বছরের অভিজ্ঞতাসহ এমএস ওয়ার্ড, এক্সেল এবং ই-মেইল ব্যবহারে দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতন প্রবেশনকালে ৩৩,১২০ টাকা এবং স্থায়ীকরণের পর ৩৯,১৩০ টাকা (লাঞ্চ ভাতাসহ)।
  • মাঠ কর্মকর্তা (ঋণ কার্যক্রম)পদসংখ্যা ৩০০টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স ২২ থেকে ৩৫ বছর। বেতন প্রবেশনকালে ২৫,৫৭২ টাকা এবং স্থায়ীকরণের পর ৩০,৭৬৮ টাকা (লাঞ্চ ভাতাসহ)।

অন্যান্য সুযোগ-সুবিধা ও শর্তাবলি

নিয়োগপ্রাপ্তদের প্রবেশনকাল ৬ মাস। পদের ধরন অনুযায়ী মোটরসাইকেল ঋণ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং একক আবাসন সুবিধা পাওয়া যাবে। স্থায়ীকরণের পর বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়িটি ও উৎসব ভাতাসহ বিশেষ ভাতা প্রদানের ব্যবস্থা রয়েছে। এছাড়া চট্টগ্রাম রিজিয়নে (চট্টগ্রাম ও কক্সবাজার জেলা) কর্মরতদের অতিরিক্ত ২,৫০০ টাকা বিশেষ ভাতা দেওয়া হবে। মাঠকর্মীরা পপির এআই ও ডিজিটাল প্রযুক্তির বিশেষ প্রশিক্ষণের সুযোগ পাবেন। ১, ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে সহজ শর্তে মোটরসাইকেল ক্রয়ের ঋণ, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ৩, ৪ ও ৫ নম্বর পদের জন্য প্রবেশনকালে সহজ শর্তে একক আবাসন সুবিধা রয়েছে। দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওড় ভাতা ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া ও জামানত

মাঠ কর্মকর্তা পদের প্রার্থীদের সোনালী ব্যাংকের ধানমন্ডি করপোরেট শাখায় (হিসাব নং-৪৪১৫৬০৩০০০০৭১) ২০০ টাকা অনলাইনের মাধ্যমে জমা দিয়ে রসিদ আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে। চূড়ান্তভাবে মনোনীতদের শাখা ব্যবস্থাপক ও সহকারী শাখা হিসাব ব্যবস্থাপক পদের জন্য ২৫,০০০ টাকা এবং মাঠ কর্মকর্তা পদের জন্য ২০,০০০ টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে। এছাড়া মাঠ কর্মকর্তাদের ৫ দিনের প্রশিক্ষণের জন্য ৪,০০০ টাকা জমা দিতে হবে। শাখা ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম): পদসংখ্যা ৭৫।

আগ্রহী প্রার্থীরা এ-ফোর সাইজের কাগজে জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, ২ কপি রঙিন ছবি, পূর্ববর্তী প্রতিষ্ঠানের ছাড়পত্র এবং দুজন গণ্যমান্য ব্যক্তির তথ্যসহ আবেদন করবেন। মিসরের আল-আজহারের ইনস্টিটিউটে পড়াশোনা, বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে আবেদন করবেন।

খামের ওপর পদের নাম, মোবাইল নম্বর, ই-মেইল এবং কাঙ্ক্ষিত পরীক্ষার ভেন্যু উল্লেখ করতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা: মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭।

আবেদনের শেষ সময় ১৯ নভেম্বর ২০২৬। বিস্তারিত তথ্যের জন্য পপির ফেসবুক পেজ ও অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে। ৯ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কবে, এনটিআরসিএ জানাল সময়।

  • বয়স: ২২ থেকে ৩৫ বছর 300।
  • ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।

তাহসিন হত্যায় অভিযোগে জড়িত ব্যক্তি ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশনে ৪৮০ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

আপডেট : ০৩:৩১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬