Hi

০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ায় প্রয়াত শিক্ষক ও কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল

নড়াইলের লোহাগড়ায় প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ কাশিপুর অম্বিকাচরণ (এসি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে একটি স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুর রহিম শেখ সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক এস এম ছায়েফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. শিমুল মোল্যা ও মো. হুমায়ুন কবির।

স্মরণসভায় বক্তারা প্রয়াত শিক্ষকদের কর্মময় জীবন ও তাদের অনন্য অবদানের কথা স্মৃতিচারণ করেন। নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারা হোসেন এবং বিসিএস ক্যাডার কর্মকর্তাসহ প্রাক্তন শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষকের মৃত্যু নেই; তারা সততা, ত্যাগ, দক্ষতা ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। তারা শিক্ষার্থীদের শুধু স্বপ্নই দেখাননি, বরং সেই স্বপ্ন পূরণের সঠিক পথের নির্দেশনাও দিয়ে গেছেন। তাদের রেখে যাওয়া মানবিক আদর্শ ও শিক্ষাদর্শ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বিদ্যালয়ের সভাপতি মো. আব্দুর রহিম শেখ তার বক্তব্যে বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের কাছে পিতৃতুল্য অভিভাবক। প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ বিদ্যালয়ের যেসব শিক্ষক-কর্মচারী পরলোকগমন করেছেন, তাদের প্রত্যেকের মধ্যেই একজন আদর্শ শিক্ষকের সব গুণাবলি বিদ্যমান ছিল। তাদের শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার মতো নয়। তিনি আরও জানান, প্রয়াত এসব শিক্ষকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতেও বিদ্যালয়ের পক্ষ থেকে এই ধরনের দোয়া মাহফিল নিয়মিত আয়োজন করা হবে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং অভিভাবকদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। এছাড়া বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তামান্না খানম, ব্যাংকার শাহারিয়ার সবুজ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম, চিকিৎসক ফারজানা আক্তার বিথী, সুশান্ত কুমার ঘোষ, শিক্ষক মো. শাহিনুর রহমান, মো. জাকির হোসেন, শাহ আলমগীর, মো. আমিনুল হক, মো. রকিবুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, ইকরাম শিকদার, আবু ছালে মুছা, মো. শওকত শেখ ও মুন্সী আরাফাত হোসেনসহ অনেকেই তাদের অনুভূতির কথা তুলে ধরেন। সবশেষে বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবু মুছার পরিচালনায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

তাহসিন হত্যায় অভিযোগে জড়িত ব্যক্তি ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

লোহাগড়ায় প্রয়াত শিক্ষক ও কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল

আপডেট : ০৩:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬