Hi

০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি গত রাতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে এক সংবাদ সম্মেলনে তারা তাদের দুই দফা দাবি উত্থাপন করেন। দাবিসমূহের মধ্যে রয়েছে আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন এবং ঘটনায় জড়িত পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন। এছাড়া অধ্যক্ষের পদত্যাগের সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কলেজের সব ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। এর আগে সকাল থেকে প্রতিষ্ঠানের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করলে যান চলাচল ব্যাহত হয়। দাবি পূরণে প্রশাসন থেকে কোনো আশ্বাস না পাওয়ার আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।

তীব্র এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয় মূলত একটি বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে। পূজার ছুটির আগে স্নাতকোত্তর শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা ছিল অনুষ্ঠানটি রাত ১০টার মধ্যে শেষ করার, কিন্তু তা শেষ হতে ভোর ৫টা বেজে যায়। নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় অডিটোরিয়াম ব্যবহারের দায়ে অনুষ্ঠান সমন্বয়কারী দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করে দেন অধ্যক্ষ মেহেরুন্নেছা। পরবর্তীতে ওই শিক্ষার্থীরা ক্ষমা চাইতে গেলে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে তাদের কাছে ১২ হাজার ৬০০ টাকা জরিমানা দাবি করা হয়। এসি ও বিদ্যুৎ বিল বাবদ এই অর্থ চেয়ে জরিমানা করার বিষয়টি শিক্ষার্থীদের ক্ষোভের আগুনে ঘি ঢালে, যার প্রেক্ষিতেই বর্তমানে প্রতিষ্ঠানটিতে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

জলবায়ু সংকটে বাংলাদেশসহ ৯ কোটি মানুষ বাস্তুচ্যুত: ইউএনএইচসিআর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা করে শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

আপডেট : ০৪:০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬