Hi

০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সে বেতন বাড়ানোর দাবিতে ব্যাপক বিক্ষোভ: গ্রেপ্তার ৪৪৮

ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় হ্রাস এবং বেতন বৃদ্ধির দাবিতে সাধারণ মানুষ বড় ধরনের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দেশটির রাজপথে কয়েক লাখ মানুষ সমবেত হয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে অন্তত ৪৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সংঘর্ষে দায়িত্বরত ৫৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় ৮৬টি অগ্নিকাণ্ডের ঘটনার তথ্য পাওয়া গেছে। তবে মন্ত্রণালয় জানিয়েছে, বেশিরভাগ এলাকায় মিছিলগুলো শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়েছে। বিক্ষোভের উত্তাপ সবচেয়ে বেশি ছিল প্যারিস, লিওঁ, রেন এবং তুলুজ শহরে। তবে বেশির ভাগ এলাকায় অনুমোদিত মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। প্যারিস, লিওঁ, রেন ও তুলুজে উত্তেজনা দেখা দেয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন হিসাব পাওয়া গেছে। সরকারের ভাষ্যমতে, সারা দেশে প্রায় ৫ লাখ ৭৫ হাজার মানুষ রাজপথে নেমেছিলেন, যার মধ্যে শুধু প্যারিসেই উপস্থিত ছিলেন ৬৫ হাজার। অন্যদিকে, শ্রমিক সংগঠন সিজিটি-এর দাবি, দেশজুড়ে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ১৬ লাখ এবং শুধু প্যারিসেই ছিল সাড়ে ৩ লাখ মানুষ।

শ্রমিক ইউনিয়ন সিজিটির মহাসচিব সোফি বেনে ধর্মঘটকে সফল বলে অভিহিত করে সরকারের প্রতি শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্যারিসের বিক্ষোভে তিনি বলেন, শ্রমিকদের এই আন্দোলন থামবে না। তিনি দ্রুত সবার বেতন বাড়ানো এবং ন্যূনতম মজুরি ১০ শতাংশ বৃদ্ধির দাবি পুনর্ব্যক্ত করেন।

পরিস্থিতি শান্ত করতে সরকার শ্রমিক সংগঠন ও নিয়োগকর্তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু জানান, আগামী সোমবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সামাজিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে দুই পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন।

শিক্ষা খাতেও এর প্রভাব পড়েছে।

দেশটির ১৮৪টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬০টিতে কার্যক্রম ব্যাহত হয়েছে।

শিক্ষক ইউনিয়ন স্নেস-এফএসইউর দাবি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের ৫২ শতাংশ শিক্ষাকর্মী ধর্মঘটে যোগ দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্যারিস ও বোর্দোসহ কয়েকটি শহরে শিক্ষার্থীদের অবরোধ সরাতে পুলিশ অভিযান পরিচালনা করেছে। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া শিক্ষার পরিবেশ ও অর্থায়ন সংক্রান্ত সংকট এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পরিস্থিতি আরও বিস্তৃত করেছে।

অন্যান্য আন্তর্জাতিক সংবাদের শিরোনাম

  • ইউরোপজুড়ে একের পর এক বিমানে বোমার হুমকি, বাধাগ্রস্ত ৩০ ফ্লাইট
  • হিজাব পরিধানে নিষেধাজ্ঞা, চাকরি ছাড়লেন শিক্ষিকা
  • ফ্রান্স-স্পেন-ইতালির পর এবার জার্মানিতেও জেন-জি বিক্ষোভ
  • বসনিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ইতালির ৪ সেনা নিহত
  • ৪ হাজার ২১৮ কিমি অটোরিকশা সফর, শেষে প্রিয় যান নিয়ে ব্রিটেনে ফিরলেন দম্পতি
  • মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল ৩ বাংলাদেশির
  • শনিবার ঢাকায় বিএনপির শোভাযাত্রা, নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না!
  • সূত্র: আনাদোলু এজেন্সি।

বাংলাদেশে স্বৈরাচার আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ফ্রান্সে বেতন বাড়ানোর দাবিতে ব্যাপক বিক্ষোভ: গ্রেপ্তার ৪৪৮

আপডেট : ০৫:১৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬