Hi

০২:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের ঘরে ঘরে যেতে হবে

দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার পর সীতাকুণ্ডে বিএনপির রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনার ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। উন্নয়ন, গণতন্ত্র ও তরুণদের সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণ-এই তিনটি বিষয়কে সামনে রেখে তিনি সীতাকুণ্ডকে একটি উন্নয়নের রোল মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

সোমবার (২২ ডিসেম্বর) বিকাল ৪ টায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ জলিল গেইট এলাকায় আয়োজিত এক সমাবেশে লায়ন আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ডের উন্নয়ন কোনো ব্যক্তি বা গোষ্ঠীকেন্দ্রিক হবে না। খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মতামতের ভিত্তিতেই উন্নয়নের নকশা তৈরি হবে।

সমাবেশে আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত জনসভাকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। এ উপলক্ষে প্রতিটি ওয়ার্ড থেকে অংশগ্রহণকারীদের তালিকা প্রস্তুত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে দিকনির্দেশনাও দেন তিনি।

লায়ন আসলাম চৌধুরী তার বক্তব্যে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের রাজনীতিতে একটি যুগান্তকারী ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, দীর্ঘদিন দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। রাজপথে আর আন্দোলনের সময় নেই। এবার মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে।

তিনি আরও বলেন, এবারের রাজনীতি হবে জনগণের দরজায় গিয়ে কথা বলার রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতান্ত্রিক আদর্শ এবং বিএনপির রাষ্ট্র কাঠামোর ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে দলের প্রধান লক্ষ্য।

চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন ঘিরে চলমান আলোচনা প্রসঙ্গে লায়ন আসলাম চৌধুরী বলেন, দলের ভেতরে ঐক্য বজায় রেখেই নির্বাচনী মাঠে এগোতে হবে।  তিনি তার এই বক্তব্যের মাধ্যমে দলীয় বিভক্তির পরিবর্তে ঐক্যবদ্ধ নির্বাচনী প্রস্তুতির স্পষ্ট বার্তা দিয়েছেন।

সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তরুণ সমাজ এবার ভোট দিতে প্রস্তুত। তাদের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমাদের সামনে এগোতে হবে। ঐক্য ও সংগঠনের শক্তিতেই বিজয় নিশ্চিত হবে।

বক্তব্যে উন্নয়ন ও গণতন্ত্রের সমন্বিত রাজনীতির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আগামী দিনে বিএনপির নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির নতুন পথে যাত্রা করবে এবং সীতাকুণ্ড সেই অগ্রযাত্রার একটি দৃষ্টান্ত হয়ে উঠবে।

জনপ্রিয়

বান্দরবানের রুমা পাহাড়ি সড়কে মর্মান্তিক দুর্ঘটনা: খাদ থেকে দুই পর্যটকের লাশ উদ্ধার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জনগণের ঘরে ঘরে যেতে হবে

আপডেট : ১০:৪২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫