Hi

০৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতি আরও ভালোভাবে চলবে

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর শনিবার দুপুরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে টাঙ্গাইলে ওয়াটার গার্ডেন রিসোর্টের হল রুমে এমএফআই-ব্যাংক লিংকেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বললেন, “দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালোভাবে চলবে।

পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি নিয়ে গভর্নর বলেন, “বিভিন্ন ব্যাংক থেকে ইংল্যান্ডে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিগুলোর ক্লেমটা এস্টাব্লিসড করার চেষ্টা করছেন তারা। যদি সাকসেসফুল হয়, তাহলে দ্রুত পজিটিভ রেজাল্ট আসবে।

অনুষ্ঠানে এমআরএ’র নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান, ব্রাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন প্রমুখ।

জনপ্রিয়

১৯৯৮ বিশ্বকাপ জয় নিয়ে ফ্রান্সে চাঞ্চল্যকর বিতর্ক: আকস্মিক ডোপ টেস্ট বন্ধের বিস্ফোরক স্বীকারোক্তি সাবেক ক্রীড়ামন্ত্রীর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

অর্থনীতি আরও ভালোভাবে চলবে

আপডেট : ১২:১৪:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫