Hi

১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব উল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

ট্রাইব্যুনাল-২ এ রোববার সকালে তাদের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযোগ দাখিল করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

এদিকে, জুলাই-আগস্টের আন্দোলনে রাজধানীর চাঁনখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় নবম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর অষ্টম দিনের শুনানিতে তিনজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়। এখন পর্যন্ত মোট ১৭ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, যাদের মধ্যে কয়েকজন প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সদস্যও রয়েছেন।

অন্যদিকে, জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ ৮ জনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জনপ্রিয়

নেতানিয়াহুর অনড় অবস্থানে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা বড় সংকটে

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

হানিফসহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

আপডেট : ০২:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫