Hi

০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

পাবনার চাটমোহরে উপজেলা মহিলা দলের দুই নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, জাতীয়তাবাদী মহিলা দল চাটমোহর উপজেলার বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মৃত ডা.কোবাদ হোসেনের মেয়ে ইয়াসমিন আরা ওরফে বুড়ি সরকার (৪২) ও একই কমিটির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর সদরের বালুচর মহল্লার বিএনপি নেতা ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মো. মনজুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,পাবনার মাননীয় আমলী ৪ নং আদালতের সিআর ৫১৩/২৫ (চাট) নম্বর মামলার পলাতক আসামী রহিমা রেজা ও বুড়ি সরকারকে বুধবার (৩ ডিসেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত কমিটি) সাধারণ সম্পাদক এ্যাড.তামান্না আজিজা স্বর্ণা গত ২৩/০৮/২০২৫ ইং তারিখ বিকেল ৫টার দিকে পৌর সদরের আফ্রাতপাড়া এলাকায় বিএনপির কর্মসূচীতে অংশ গ্রহন করার জন্য উপস্থিত হলে পূর্ব বিরোধের জের ধরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারপিট করে আহত করে। সেই ঘটনায় তিনি বাদী হয়ে আটককৃত দুই নেত্রীসহ বেশ কয়েকজনের নামে ছিনতাই ও হত্যার চেষ্টা মামলা করেন।

উল্লেখ্য,গত ১ সেপ্টেম্বর রহিমা রেজাকে মাদকের কারবার ও সেবনের অভিযোগে উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়। সে সময় রাজনৈতিক অঙ্গনসহ চাটমোহরে বিষয়টি আলোচিত-সমালোচিত ছিল। এদিকে, সমালোচিত এই দুই নেত্রীর জামিন আবেদন গতকাল বৃহস্পতিবার করা হলে আদালত তা নামঞ্জুর করেন।

সিম্প্লেক্স ও চীনা প্রতিষ্ঠানের মধ্যে ২ হাজার ৫০০ কোটি টাকার সমঝোতা সাক্ষর

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ খন্দকার আইটি

মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

আপডেট : ১১:৫১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫