Hi

০৩:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের প্রতিটি ফোঁটার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে হবে এবং তাদের কাঙ্ক্ষিত সোনার বাংলা বিনির্মাণে জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শনিবার রাতে রাজধানীর উত্তরায় জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ নাঈমা সুলতানার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

উত্তরা ৯ নম্বর সেক্টরে শহীদ নাঈমার নিজ বাসভবনে আয়োজিত এই বৈঠকে ডা. শফিকুর রহমান শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, নাঈমার মা অত্যন্ত যত্নের সঙ্গে তাকে বড় করে তুলেছিলেন, কিন্তু স্বৈরাচারী সরকারের বুলেট সেই সম্ভাবনাময় তরুণীর জীবন কেড়ে নিয়েছে। শহীদ পরিবারের সঙ্গে ভৌগোলিক দূরত্ব কম থাকা সত্ত্বেও নানা ব্যস্ততার কারণে দেখা করতে কিছুটা দেরি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

বৈঠকে জামায়াত আমির আরও বলেন, শহীদ নাঈমা সুলতানা যে শোষণমুক্ত, বৈষম্যহীন এবং গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখে নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করাই বর্তমান প্রজন্মের প্রধান নৈতিক দায়িত্ব। রাষ্ট্র মেরামতের এই ক্রান্তিলগ্নে সব ভেদাভেদ ভুলে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে। তিনি নাঈমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন এবং দেশ ও জাতির সামগ্রিক কল্যাণ ও সমৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

এ সময় স্থানীয় জামায়াত ও সমমনা দলের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, অধ্যক্ষ আশরাফুল হক, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, উত্তরা পশ্চিম অঞ্চলের সহকারী পরিচালক মাহবুবুল আলমসহ উত্তরা এলাকার বিভিন্ন থানার স্থানীয় আমির ও দায়িত্বশীলরা সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ নেন। পরে ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য গণমাধ্যমে জানানো হয়।

জনপ্রিয়

জনকল্যাণ ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীলতা পালনের জন্য ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে: ডা. শফিকুর রহমান

আপডেট : ০২:২২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬