Hi

০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানমন্ত্রী |: তৃতীয় টার্মিনাল দিয়ে প্রতিদিন চলবে ৪ ফ্লাইট

আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে খুলে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে এ টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দুটি আগমন ও দুটি বহির্গমনসহ মোট চারটি ফ্লাইট পরিচালনা করা হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা গেলে ওই দিন থেকেই বিমান চলাচল শুরু হবে।

শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে টার্মিনাল উদ্বোধন ও পরিচালনার সার্বিক প্রস্তুতি নিয়ে আয়োজিত এক বিশেষ সভায় মন্ত্রী এ কথা জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার হলো তৃতীয় টার্মিনাল চালু করা। প্রধানমন্ত্রী স্বয়ং এ প্রকল্পের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শুরু করার নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিনের কর্মযজ্ঞ শেষে টার্মিনালটি এখন অপারেশনের পর্যায়ে এসেছে বলে মন্ত্রী উল্লেখ করেন।

টার্মিনাল চালুর আগে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয়গুলো নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ইমিগ্রেশন বুথ সচল করা, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, পরীক্ষামূলকভাবে উড়োজাহাজ চলাচল এবং বিভিন্ন দাপ্তরিক চুক্তি স্বাক্ষরের বিষয়গুলো গুরুত্ব পায়। আংশিক চালুর পর পূর্ণাঙ্গ অপারেশনাল প্রস্তুতিও চলমান রাখার কথা জানান মন্ত্রী। সভায় নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আহসান হাবিব উপস্থিত ছিলেন। এছাড়া সভায় বেবিচক এবং জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরাও অংশ নেন।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বিমানমন্ত্রী |: তৃতীয় টার্মিনাল দিয়ে প্রতিদিন চলবে ৪ ফ্লাইট

আপডেট : ০৬:৩১:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬