Hi

১১:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, অবরুদ্ধ ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১১:৩১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৫ জন দেখেছে

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভে নেমেছেন পোশাকশ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে নাওজোড় এলাকায় লাঠিসোঁটা হাতে শ্রমিকরা জড়ো হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। একই সময়ে চান্দনা চৌরাস্তায় আরেকটি দল বিক্ষোভ মিছিল বের করলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। দুই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। সকাল ১০টা পর্যন্ত চান্দনা চৌরাস্তা এলাকায় অবরোধ অব্যহত ছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চল পুলিশ ও বিজিবি সদস্যরা মাঠে কাজ করছেন। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চান্দনা চৌরাস্তা ও ছয়দানা কলম্বিয়া এলাকায় শ্রমিকদের অবস্থান নেওয়ার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত সেখানে পাঠানো হয়েছে। তাদের সড়ক থেকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্থিরতার মুখে সোমবার থেকে ২৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এছাড়া মঙ্গলবার সকালে নতুন করে আরও পাঁচটি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

ডিবি হেফাজতে সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, অবরুদ্ধ ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক

আপডেট : ১১:৩১:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬