Hi

০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:৩০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৩ জন দেখেছে

সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি কমেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হতে শুরু করায় বাজারে এই বড় পতন দেখা দিয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ স্বাভাবিক হতে শুরু করায় সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে এ বড় পতন দেখা গেছে।

তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি ব্যারেল ৮৫ দশমিক ৭২ ডলারে লেনদেন হচ্ছে।

এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, বছরের শেষ তিন মাসে বা চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকতে পারে। মূলত হরমুজ প্রণালি দিয়ে পরিবহন বৃদ্ধি এবং বাজারে অতিরিক্ত সরবরাহের সম্ভাবনাই তেলের দাম কমার পেছনে মূল ভূমিকা পালন করছে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বড় পতন

আপডেট : ০৯:৩০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬