ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে গভীর রাতে ‘শত্রুপক্ষের’ সামরিক হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। হরমুজ প্রণালির পূর্ব তীরে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ এই শহরটিতে গভীর রাতে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার পরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। তাসনিম প্রথমে জানায়, বিস্ফোরণের কারণ স্পষ্ট নয়। ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিকের অবস্থান।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা ও আল জাজিরার তথ্যমতে, সরকারি সূত্রগুলো এই হামলার বিষয়টি নিশ্চিত করলেও এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। হামলাটি ঠিক কোন লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে পরিচালিত হয়েছে বা কারা এর পেছনে রয়েছে, তা এখনো ধোঁয়াশার মধ্যে রয়ে গেছে। বিভিন্ন সূত্রের বরাতে জানা যাচ্ছে, সামুদ্রিক নিয়মকানুন অমান্য করায় কয়েকটি জাহাজের ওপর সতর্কতামূলক গুলি চালানোর ফলে এসব বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। তবে কারা এ হামলা চালিয়েছে, কী কী লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
তেল সরবরাহ ব্যবস্থায় উত্তেজনার প্রভাব সরাসরি পড়েছে বিশ্ববাজারে। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৩ শতাংশ বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর আগে আধা-সরকারি সংস্থা তাসনিম জানিয়েছিল যে, সিরিক কাউন্টিতে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে।
উল্লেখ্য যে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে তেহরানের কর্মকর্তারা প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করে থাকেন। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী এই নৌপথটি বিশ্বের তেল পরিবহনের জন্য অত্যন্ত স্পর্শকাতর। হামলাটি যখন হয়েছে, তার মাত্র কয়েক মিনিট পরেই বিষয়টি গণমাধ্যমে উঠে আসে। তবে বর্তমানে ঐ এলাকায় পরিস্থিতি কী এবং কী ধরনের সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে, তা নিয়ে কোনো তথ্যই এখনো পাওয়া যায়নি। প্রশাসন ঘটনাটির তদন্ত করছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করতে প্রায়ই ‘শত্রুপক্ষ’ শব্দটি ব্যবহার করেন।
রিপোর্টার নাম: 






















