Hi

০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের অনানুষ্ঠানিক বৈঠক

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:১৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৮ জন দেখেছে

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত ও বর্তমান এক্সিলারেট এনার্জির কর্মকর্তা পিটার হাস পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত একটি অনানুষ্ঠানিক আলোচনার উদ্দেশ্যেই এই সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে। পরে পূর্বাচলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এক অনুষ্ঠানে ওই সাক্ষাতের আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রতিমন্ত্রী হুমায়ুন।

বৈঠকের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, পিটার হাস এখন একজন বেসরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের মধ্যে একান্তই অনানুষ্ঠানিক কথাবার্তা হয়েছে। মূলত বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে প্রতিমন্ত্রী উল্লেখ করেন।

প্রসঙ্গত, পিটার হাস ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক উত্তাপের সময় তার কর্মকাণ্ড নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়েছিল। কূটনৈতিক পেশা থেকে অবসরের এক বছর পর ২০২৫ সাল থেকে তিনি যুক্তরাষ্ট্রভিত্তিক জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন। বিএনপিসহ বিরোধীদের বয়কটের মধ্যে ২০২৪ সালের জানুয়ারিতে ওই নির্বাচনের আগে-পরে ঢাকায় তার দৌড়ঝাঁপ বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের অনানুষ্ঠানিক বৈঠক

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পিটার হাসের অনানুষ্ঠানিক বৈঠক

আপডেট : ০৯:১৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬