রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে আজ আদালতে শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবীরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি এই মামলায় অভিযুক্ত। পরে আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হবে। প্যানেলের অন্য দুই বিচারক হলেন মো. মঞ্জুরুল বাছিদ এবং নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
গত ১২ নভেম্বর মামলার চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান। শুনানিকালে তিনি আসামিদের বিরুদ্ধে আনা সুনির্দিষ্ট অভিযোগগুলো উপস্থাপন করেন এবং বিগত সরকারের শাসনামলের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন। প্রসিকিউশনের দাবি, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। তাদের স্থায়ী-অস্থায়ী ঠিকানায় গিয়েও সন্ধান না পাওয়ার কথা জানিয়ে প্রসিকিউশনের কাছে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এই মামলায় গ্রেফতারকৃত ১১ আসামির মধ্যে রয়েছেন হাসানুল হক ইনু, শামসুল হক টুকু, ড. আবদুর রাজ্জাক, ডা. দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, একেএম শহীদুল হক, জিয়াউল আহসান, আবদুল জলিল মণ্ডল, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু এবং ফারজানা রুপা। অন্যদিকে পলাতক আসামিদের তালিকায় ড. মহিউদ্দিন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, ডা. ইমরান এইচ সরকার, বেনজীর আহমেদ ও জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। মামলায় গ্রেফতার ১১ আসামির মধ্যে রয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দ। জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
ট্রাইব্যুনাল গত ২৭ জুলাই ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন। এরপর ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ১৬ সেপ্টেম্বর পর্যন্ত আত্মসমর্পণ না করায় তাদের পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের আদেশ দেন আদালত। শেখ হাসিনা কীভাবে স্বৈরশাসক হয়ে ওঠেন, এর বর্ণনাও দেন তিনি। একইসঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও গ্রেফতারদের হাজির করার নির্দেশ দেওয়া হয়।
প্রসিকিউশনের পক্ষ থেকে এই মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার বিষয়টি উল্লেখ রয়েছে। দ্বিতীয় অভিযোগে পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনাটি অন্তর্ভুক্ত করা হয়েছে।
রিপোর্টার নাম: 
























