বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর সম্প্রতি জানিয়েছেন যে, কর্মজীবনের একেবারে শুরুর দিকে তিনি যৌন হয়রানির শিকার হয়েছিলেন। ঘটনাটি ঘটেছিল ২০১১ সালে মধ্যপ্রদেশের পাঁচমাড়িতে একটি সিনেমার শুটিং চলাকালে। সে সময় স্বরা ২০-এর কোঠায় ছিলেন এবং নিজের ক্যারিয়ার গড়ার লড়াইয়ে ব্যস্ত ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন। চলচ্চিত্রজগতে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন। হাতে বড় একটি কাজ, সামনে দীর্ঘ শুটিং। অভিনয়জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার লড়াই চলছে। চলচ্চিত্রজগতে পরিচিতজনও তেমন গড়ে ওঠেনি।
অভিনেত্রী জানান, ‘তনু ওয়েডস মনু’ সিনেমায় অভিনয়ের পরপরই তিনি ওই প্রজেক্টে যুক্ত হয়েছিলেন।
কিন্তু শুটিং শুরুর কয়েক দিনের মধ্যেই পরিচালকের আচরণ অস্বস্তিকর মনে হতে থাকে। স্বরা বলেন, ‘ঘটনার সময় আমি বিষয়টি কর্মক্ষেত্রে যৌন হয়রানি হিসেবে বুঝে উঠতে পারিনি। কারণ, ওই ব্যক্তি আমার সঙ্গে কোনো শারীরিক সংস্পর্শে আসেননি। তবে সুনির্দিষ্ট কার বিরুদ্ধে বা কীভাবে হয়রানি হয়েছিল, সে সম্পর্কে তিনি বিস্তারিত প্রকাশ করেননি। স্বরা বলেন, তখন তিনি বুঝতেই পারেননি যে তাঁর সঙ্গে যা ঘটছে, সেটি কর্মক্ষেত্রে যৌন হয়রানির মধ্যে পড়ে।
সেই সময় স্বরা মানসিকভাবে বেশ অসহায় ছিলেন। তিনি জানান, চলচ্চিত্র জগতে তাঁর কোনো ব্যক্তিগত পরিচিত দল বা টিম ছিল না। কারো কাছে সাহায্য চাওয়ার মতো অবস্থাও ছিল না। শুটিংয়ের পরিকল্পনা ছিল ৫৬ দিনের, তাই কাজ ছেড়ে বেরিয়ে আসার কথা ভেবেও পিছু হটতে হয়েছে তাঁকে। স্বরার ভাষ্যমতে, ‘আমি প্রকল্পটি ছেড়ে যেতে চাইনি বা কাজ হারাতে চাইনি। ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখা কোনো অপরাধ নয়।’ সমস্যায় পড়লে কার কাছে সাহায্য চাইবেন, সেটিও জানা ছিল না তাঁর। এমন কেউ ছিল না, যার কাছে গিয়ে সাহায্য চাইতে পারতাম।’।
বিশ্বজুড়ে মিটু আন্দোলন শুরু হওয়ার পর নিজের অভিজ্ঞতাকে নতুনভাবে মূল্যায়ন করেন এই অভিনেত্রী। তিনি বলেন, অন্যান্য নারীদের অভিজ্ঞতার কথা পড়ার সময় নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার মিল খুঁজে পান। তখনই তাঁর মনে হয়েছিল, এটি যৌন হয়রানির পরিষ্কার একটি উদাহরণ।
পরিস্থিতি কিছুটা সামাল দিতে স্বরা ওই সিনেমার নির্বাহী প্রযোজকের কাছে পুরো বিষয়টি খুলে বলেন। তাঁর দাবি, প্রযোজক অত্যন্ত সহযোগিতা করেছিলেন এবং শুটিংয়ের বাকি সময়টা সহজ করে তুলেছিলেন। পরবর্তী সময়ে সেই নির্বাহী প্রযোজকই স্বরার বন্ধু ও ব্যবস্থাপক হিসেবে কাজ শুরু করেন।
কর্মক্ষেত্রে অস্বস্তিকর কোনো আচরণের মুখোমুখি হলে নারীদের প্রতিবাদী হওয়ার পরামর্শ দিয়েছেন স্বরা। তিনি বলেন, ‘মানুষের সঙ্গে কথা বলুন, সাহায্য চান ও সহযোগিতা নিন। অনুচিত আচরণ দেখলে তখনই প্রতিবাদ করা উচিত।’
ব্যক্তিগত জীবনে স্বরা ২০২৩ সালের ৬ জানুয়ারি রাজনীতিক ফাহাদ আহমেদকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আওতায় বিয়ে করেন। একই বছরের ১৬ ফেব্রুয়ারি তাঁরা বিষয়টি প্রকাশ্যে আনেন এবং সেপ্টেম্বরে তাঁদের কন্যাসন্তান রাবিয়ার জন্ম হয়। কর্মজীবনের পাশাপাশি সম্প্রতি তাঁকে রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল ২’-এ অংশ নিতে দেখা গেছে।
রিপোর্টার নাম: 

























