ভারতের হরিয়ানা রাজ্যের নুহ জেলায় গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম সাবির ও গাব্বার। রোববার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তারা প্রাণ হারান। তবে পুলিশের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম মাকতুব। এই ঘটনায় তাহির নামে আরেকজন আহত হয়েছেন, যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া পুলিশের এক সদস্যও আহত হয়েছেন বলে জানা গেছে। সম্প্রতি আবারো গরু পাচারের অভিযোগে দুই মুসলিমকে গুলি করে মারা হয়েছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে গরু পাচারের সন্দেহে একটি গাড়ির গতিপথ পরিবর্তনের তথ্য পায় ফিরোজপুর ঝিরকার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির (সিআইএ) সদস্যরা। গাড়িটি আটকানোর উদ্দেশ্যে তারা রাস্তায় ব্যারিকেড তৈরি করে। এ নিয়ে পুলিশের সঙ্গে হতাহতের এই ঘটনা ঘটে। নুহ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে। ঘটনার বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। নুহ পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা পিটিআইকে বলেন, নিহত দুজনের লাশ মর্গে রাখা হয়েছে এবং তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
এর আগেও হরিয়ানায় গরু পাচারের অভিযোগ তুলে মুসলিমদের ওপর উগ্রপন্থিদের গণপিটুনি ও পুলিশের কঠোর অভিযানের একাধিক ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবারগুলোর পক্ষ থেকে প্রতিবারই গরু পাচারের এই অভিযোগ ভিত্তিহীন ও অস্বীকার করে আসা হয়েছে।
রিপোর্টার নাম: 

























