Hi

০৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

ডিসেম্বর মাসকে সামনে রেখে দেশে বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা দেখছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী রোববার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এসআরবি মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। রোববার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গত কয়েক দিনে খুলনায় এসআরবির একাধিক অভিযান সফল হয়েছে, যদিও সব অভিযানের তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা সম্ভব হয়নি।

খুলনার সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি জানান, সেখানে গত কয়েক দিনে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

এসব অপরাধ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার লক্ষ্যে এসআরবি-৬-এর সদস্যরা ইউনিফর্ম ও সাদাপোশাকে নিয়মিত অভিযান পরিচালনা করছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, কোনো অপরাধের খবর পাওয়ার সাথে সাথে গোয়েন্দা দলগুলো মাঠে কাজ শুরু করে এবং সংগৃহীত তথ্যপ্রযুক্তি ও চাক্ষুষ প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি অভিযানিক দল মাঠপর্যায়ে গিয়ে চাক্ষুষ প্রমাণ, সাক্ষ্য, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন আলামত সংগ্রহ করে।

নিরাপত্তা কার্যক্রমের পরিধি সম্পর্কে উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান, রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসআরবির টহল অব্যাহত রয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময়গুলোতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল টহল ও ফুট পেট্রোলিং জোরদার করা হয়েছে। অপরাধের ধরন ও সময় বিশ্লেষণ করে যে সময়গুলোতে নাশকতার ঝুঁকি বেশি থাকে, সেই সময়গুলোতে নিরাপত্তা চৌকি ও টহলের সংখ্যা বৃদ্ধি করার নির্দেশনা রয়েছে। তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে কোন কোন সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটছে, তা বিশ্লেষণ করে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাইবার নিরাপত্তার বিষয়ে তিনি জানান, অনলাইন প্ল্যাটফর্মে কোনো প্রকার অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে কি না, তা পর্যবেক্ষণে এসআরবির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। কোনো তথ্য ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাইলে এসআরবির এই কর্মকর্তা বলেন, ঢাকা একটি বিশাল শহর এবং একে পুরোপুরি নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা চ্যালেঞ্জিং। তবে এসআরবি ও বাংলাদেশ পুলিশসহ অন্যান্য বাহিনী সমন্বিতভাবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন জননিরাপত্তা বিঘ্নিত না হয়। দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এসআরবির সদস্যরা মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন বলে তিনি আশ্বস্ত করেন।

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

আপডেট : ০৭:৩১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬