অপসারণের দীর্ঘ সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক হিসেবে পুনরায় কর্মস্থলে যোগ দিয়েছেন মো. শরীফ উদ্দিন। মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। চাকরিতে যোগ দেওয়ার পর শরীফ গণমাধ্যমের সামনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ন্যায়বিচার পেয়েছি।’ এরপর কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। চাকরিচ্যুতির প্রতিবাদে দুদকের প্রধান কার্যালয়ের সামনে কর্মীদের অংশগ্রহণে মানববন্ধনের মতো ঘটনাও ঘটেছিল। বিকেল সোয়া তিনটার দিকে দুদকে যোগদান করেন শরীফ।
দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে শরীফকে জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি বিধি মোতাবেক তার প্রাপ্য জ্যেষ্ঠতা এবং সব বকেয়া বেতন-ভাতা পাবেন। নিজের এই দীর্ঘ সংগ্রামের সমাপ্তিতে কমিশন ও রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে আইনি লড়াই এবং দুঃসময়ে যারা পাশে ছিলেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন শরীফ।
এর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদক কর্মচারী বিধিমালার ৫৪(২) ধারা অনুযায়ী শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল। তখন তাকে ৯০ দিনের বেতন দেওয়ার কথা বলা হলেও কোনো কারণ দর্শানো হয়নি। তার আগে ২০২১ সালের জুন মাসে পটুয়াখালীতে বদলির আগ পর্যন্ত তিনি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত ছিলেন। ওই সময়ে সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণে অনিয়ম তদন্ত করতে গিয়ে প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিলেন তিনি। সে সময় নিজের জীবনহানির আশঙ্কায় তিনি থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। শরীফের অপসারণ নিয়ে সে সময় ব্যাপক আলোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছিল। শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতি-সংক্রান্ত ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির আদেশে বলা হয়েছিল, ‘দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা, ২০০৮-এর বিধি ৫৪ (২)-তে প্রদত্ত ক্ষমতাবলে মো. শরীফ উদ্দিন (উপসহকারী পরিচালক) দুদক, সমন্বিত জেলা কার্। দায়িত্ব পালনের কারণে প্রাণনাশের হুমকি পেয়েছিলেন জানিয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন দুদকের তৎকালীন এই কর্মকর্তা। শরীফের চাকরিচ্যুতি ঘিরে তখন বেশ আলোচনার সৃষ্টি হয়।
চাকরিচ্যুতিকে চ্যালেঞ্জ জানিয়ে শরীফ ২০২২ সালের ১৩ মার্চ হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। পরবর্তী চূড়ান্ত শুনানিতে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট রুল নিষ্পত্তি করে রায় প্রদান করেন। রায়ে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারির অপসারণ আদেশকে আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং বাতিল ঘোষণা করে আদালত। একই সঙ্গে শরীফকে জ্যেষ্ঠতাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। আদালতের রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তা বাস্তবায়নের নির্দেশনা ছিল।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক শুরুতে লিভ টু আপিল আবেদন করলেও পরবর্তীতে সংস্থাটি সেই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। গত ১৫ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত দুদকের আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে আইনি সকল বাধা দূর হওয়ায় জ্যেষ্ঠতাসহ তার চাকরিতে যোগ দেওয়ার পথ প্রশস্ত হয়। আজ তিনি আনুষ্ঠানিকভাবে দুদকে যোগ দিয়ে তার কর্মজীবন পুনরায় শুরু করলেন।
রিপোর্টার নাম: 

























