আগামী ১৬ নভেম্বর গুরুত্বপূর্ণ এক বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠেয় এই সভায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উৎপাদন ও বিতরণ কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে। বুধবার বিকেলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠকে কমিশনের চারজন নির্বাচন কমিশনার অংশ নেবেন। সভার আলোচ্যসূচিতে মূলত পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং নির্বাচন কমিশনের আইডিইএ প্রকল্পের আওতায় স্মার্ট এনআইডি কার্ডের উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের কৌশল নিয়ে পর্যালোচনার সিদ্ধান্ত রয়েছে। বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে।
ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
এরপর দ্বিতীয় ধাপের ভোট ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে সম্পন্ন হবে। কমিশন জানিয়েছে, যেসব ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন নির্বাচন হয়নি এবং উপজেলা সদরের কাছাকাছি অবস্থিত, সেগুলোকে নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এর আগে গত ৮ নভেম্বর ইসির সিনিয়র সচিব জানিয়েছিলেন, প্রথম ধাপে প্রায় ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে কমিশন।
রিপোর্টার নাম: 






















