৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট স্থগিত ঘোষণা বিমানের
সৌদি আরবের রিয়াদের সাথে ফ্লাইট চলাচলের সূচিতে বড় পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিরাপত্তাজনিত কারণে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সকল নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে বলে বুধবার (১১ নভেম্বর) বিকালে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে যাত্রী নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিমান কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ফ্লাইট কার্যক্রম নিয়মিত সময়সূচি অনুযায়ী চলমান থাকবে।ভ্রমণসংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা টিকিটের হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সৌদি আরবের রিয়াদের সাথে ফ্লাইট চলাচলের সূচিতে বড় পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিরাপত্তাজনিত কারণে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সকল নিয়মিত ফ্লাইট স্থগিত থাকবে বলে বুধবার (১১ নভেম্বর) বিকালে জানিয়েছে কর্তৃপক্ষ। সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে যাত্রী নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমান কর্তৃপক্ষ আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। তবে ঢাকা থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে ফ্লাইট কার্যক্রম নিয়মিত সময়সূচি অনুযায়ী চলমান থাকবে।
ভ্রমণসংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা টিকিটের হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের বিমানের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।