মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনই বর্তমান সংকটের একমাত্র স্থায়ী সমাধান। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া, মিয়ানমারের বর্তমান পরিস্থিতি, সীমান্ত সুরক্ষা এবং আশ্রয় ক্যাম্পের নিরাপত্তা নিয়ে বিশদ আলোচনা হয়। বুধবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দাপ্তরিক নথিতে সংখ্যার হিসাব কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখেরও বেশি রোহিঙ্গা অবস্থান করছে। এই বিশাল জনগোষ্ঠীর দীর্ঘস্থায়ী অবস্থানের ফলে বাংলাদেশের অর্থনীতির ওপর তীব্র চাপ সৃষ্টি হচ্ছে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত মামলার রায় ঘোষণার বিষয়টি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রায়ের পর আন্তর্জাতিক মহলের সক্রিয় অংশগ্রহণ আরও জরুরি হয়ে পড়বে।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, জাতিসংঘ ও আন্তর্জাতিক অংশীদাররা মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ সৃষ্টি এবং সেখানে তাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাই আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা।’।
বৈঠকে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় মাদক চোরাচালান, অস্ত্র পাচার এবং সাইবার অপরাধের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি, কারিগরি সহায়তা এবং প্রশিক্ষণ প্রদানের বিষয়ে উভয় পক্ষই ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মতো প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ প্রয়োগের ওপর জোর দেয়া হয়েছে।
উল্লেখ্য, এ সময় জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিপোর্টার নাম: 






















