দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগেই ৩ জনের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২৩ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জন প্রাণ হারিয়েছেন। ফলে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৭ জনে। এতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগেই ৩ জন মারা গেছেন।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৫৬ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৬২৬ জন, চট্টগ্রামে ২২৫, সিলেটে ১৩৩, বরিশালে ১৩৫, ময়মনসিংহে ১০৭, খুলনায় ৬০, রংপুরে ৩৯ এবং রাজশাহীতে ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রিপোর্টার নাম: 
























