Hi

০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত ফ্যাসিস্ট শক্তি বর্তমানে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে দেশে অস্থিরতা তৈরির কোনো অপচেষ্টাকেই সরকার ছাড় দেবে না বলে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন পরবর্তী পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দীর্ঘ সময়ের ব্যবধানে এবার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় সম্প্রীতির এই উজ্জ্বল দৃষ্টান্ত বজায় রাখতে যারা নিরলস কাজ করেছেন, তাদের সবার প্রতি তিনি সরকারিভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এবারের আয়োজনে পুলিশ, বিজিবি, আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ গোয়েন্দা সংস্থা, সাংবাদিক এবং দেশের সর্বস্তরের জনগণের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতন ভূমিকাকে তিনি বিশেষভাবে প্রশংসার চোখে দেখেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৫ থেকে ১৭ বছরে দুর্গোৎসবকে কেন্দ্র করে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ইতিহাস রয়েছে। অতীতের দুর্গাপূজা উদযাপনের প্রসঙ্গ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বিগত ১৫ থেকে ১৭ বছরে দুর্গোৎসবকে কেন্দ্র করে বিভিন্ন দুর্ঘটনা, অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কার্যক্রম এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের মতো ঘটনা ঘটেছে। দুর্গাপূজার আয়োজন ও সরকারি সহায়তার তথ্য তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৬ সালে দেশে সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপ স্থাপিত হয়েছে।

সে তুলনায় এবার সব ধরনের অস্থিতিশীলতা থেকে মুক্ত থেকে উৎসব উদযাপিত হয়েছে। তিনি বলেন, কোনো ঘটনা ঘটে যাওয়ার পর ব্যবস্থা নেয়ার পুরোনো ধারায় না গিয়ে এবার আগাম সতর্কতামূলক পদক্ষেপের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছিল। ডিজিটাল প্রযুক্তি ও মোবাইল অ্যাপের মাধ্যমে ইউনিয়ন থেকে বিভাগীয় পর্যায় পর্যন্ত কেন্দ্রীয়ভাবে সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছিল। ফলে অপ্রীতিকর ঘটনা ঘটানোর যেকোনো অপতৎপরতা শুরুতেই শনাক্ত করে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেয়া সম্ভব হয়েছে। কেন্দ্রীয়ভাবে প্রতিটি মুহূর্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে। শনাক্ত হওয়া ঘটনাগুলোর বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ বছর দুর্গাপূজার পরিসংখ্যানে দেখা যায়, দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। সরকারের পক্ষ থেকে ধর্মীয় সম্প্রীতি ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী এবার গতবারের তুলনায় সরকারি অনুদান এক কোটি টাকা বৃদ্ধি করেছেন। পাশাপাশি পূজামণ্ডপপ্রতি চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজিতে উন্নীত করা হয়েছে। পূজার ছুটি এবং সাপ্তাহিক ছুটির সঙ্গে সমন্বয় করে মোট পাঁচ দিনের সরকারি ছুটির ব্যবস্থাও নিশ্চিত করা হয় বলে জানান মন্ত্রী।

সব ধর্মের মানুষের অংশগ্রহণে বাংলাদেশকে এগিয়ে নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী দিনগুলোতেও একই রকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। দেশের মানুষের সার্বিক সহযোগিতার মাধ্যমেই এই সম্প্রীতি অটুট রাখা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দেশে অস্থিরতা সৃষ্টির সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে পতিত ফ্যাসিস্ট শক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৩:২১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬