Hi

০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে সড়ক অবরোধ ঘিরে গোলাগুলি, বিপাকে পর্যটকেরা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৩:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১৫ জন দেখেছে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সংলগ্ন উজোবাজার এলাকায় সড়ক অবরোধকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর সাড়ে ১২টার দিকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সশস্ত্র দলের গোলাগুলি চলছিল। ঘটনাটি খতিয়ে দেখে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন যৌথভাবে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেয়। সকালে সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হওয়া পর্যটকবাহী যানবাহনগুলো সকাল সাড়ে ৮টার দিকে উজোবাজারে পৌঁছালে অবরোধের মুখে পড়ে আটকে যায়। পরবর্তীতে বেলা ১১টার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সড়ক থেকে ব্যারিকেড সরিয়ে পর্যটকদের গাড়িগুলো খাগড়াছড়ির দিকে নিরাপদে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। এ সময় অবরোধকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নিরাপত্তায় পর্যটকদের উদ্ধার করে গন্তব্যে পাঠাবার প্রক্রিয়া চালানো হচ্ছে।

আয়োজক সংগঠন দুটির দাবি, সাজেকের বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ও ক্রমাগত হুমকির মুখে স্থানীয় বাসিন্দারা গভীর নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। মূলত এলাকায় নিরাপত্তা জোরদার করা এবং সশস্ত্র বাহিনীর অপতৎপরতা বন্ধের দাবিতেই তারা এই কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন।

অন্যদিকে, বিরাজমান নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় রাঙামাটি জেলা প্রশাসন গত বুধবার সন্ধ্যা ৭টা থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে পর্যটক প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে। একইসঙ্গে সাজেকে অবস্থানরত ভ্রমণকারীদের বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে এলাকা ত্যাগ করে নিরাপদ স্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীকে পরিবর্তন আনছে এনসিটিবি

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

সাজেকে সড়ক অবরোধ ঘিরে গোলাগুলি, বিপাকে পর্যটকেরা

আপডেট : ০৩:২৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬