রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের প্রয়োজনীয় ইউরেনিয়ামের চালান আজ রাশিয়া থেকে বিশেষ কার্গোর মাধ্যমে বাংলাদেশে এসে পৌঁছাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এর আগে গত ২৪ সেপ্টেম্বর এই চালানটি আসার কথা থাকলেও পাকিস্তান আকাশপথ ব্যবহারের অনুমতি না দেওয়ায় তা পিছিয়ে যায়। পরবর্তীতে অনুমতি পাওয়ার পর এটি বাংলাদেশে পৌঁছানোর চূড়ান্ত তারিখ নিশ্চিত করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে বিষয়টি জানা গেছে। রাশিয়া ও বাংলাদেশ কর্তৃপক্ষ সব ধরনের প্রস্তুতি নিলেও তা বাতিল হয়ে যায়।
নির্ধারিত বিশেষ নিরাপত্তাবলয়ের মাধ্যমে এই ইউরেনিয়াম পাবনার রূপপুর প্রকল্পে নেওয়া হবে। চলতি বছরের মধ্যে সর্বমোট সাতটি চালানে জ্বালানি সরবরাহ সম্পন্ন হবে। এদিকে, বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে তিন মাসের বেশি সময় আগে ইউরেনিয়াম লোড করা হলেও সেফটি ভাল্বের কারিগরি ত্রুটির কারণে এখনো উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যে কেন্দ্রটি থেকে প্রাথমিকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে পাওয়ার আশা করা হচ্ছে।
রিপোর্টার নাম: 























