সাম্প্রতিক ঘটনাপ্রবাহ
- কলেরা সংক্রমণে বাংলাদেশ সপ্তম, আক্রান্তদের অর্ধেকের বয়স ৫ বছরের কম
- প্লাস্টিকে ডুবছে নদী
- মেট্রোরেল লাইন-১ ও ৫: বাস্তবায়নে চীন, জাপান, ভারত ও দেশীয় প্রতিষ্ঠান
- বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলার থেকে ৭৬ জন উদ্ধার ও ১১ পাচারকারী আটক
- অননুমোদিতভাবে শুল্কমুক্ত মদ মজুত, টস বন্ড প্রাইভেট লিমিটেডের ৪ ওয়্যারহাউস সিলগালা
বঙ্গোপসাগরে নিয়মিত টহলের সময় মালয়েশিয়াগামী একটি ট্রলার থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত বুধবার রাতে সেন্ট মার্টিন লাইট হাউস থেকে প্রায় ৮১ নটিক্যাল মাইল দূরে নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস খালিদ বিন ওয়ালিদ’ এই অভিযান পরিচালনা করে। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন পাচারকারী চক্রের সদস্য এবং বাকি ৬৫ জন ভুক্তভোগী। নৌবাহিনী গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উদ্ধার ৭৬ জনের মধ্যে ১১ জন পাচারকারী চক্রের সদস্য।
নৌবাহিনী সূত্রে জানা যায়, ‘এফভি ক্রিস্টাল-১’ নামের একটি মাছ ধরার ট্রলার সমুদ্রে ইঞ্জিন বিকল অবস্থায় একটি কাঠের ট্রলারকে ভাসতে দেখে। মাছ ধরার ট্রলারটি সাহায্যের জন্য এগিয়ে গেলে তাতে থাকা ব্যক্তিদের আচরণ সন্দেহজনক মনে হয়। বিষয়টি এফভি ক্রিস্টাল-১ নৌবাহিনীকে জানালে বিএনএস খালিদ বিন ওয়ালিদ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটি উদ্ধার করে। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটিতে পানি ঢুকে পড়ছিল, তবে নৌবাহিনী দ্রুত পানি নিষ্কাশন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ধার সবাইকে প্রাথমিক চিকিৎসা, খাবার ও প্রয়োজনীয় মানবিক সহায়তা দেওয়া হয়েছে।
তদন্ত ও আইনি কার্যক্রম
- আটক ১১ জন এবং জব্দ করা ট্রলার টেকনাফ থানায় হস্তান্তর করা হচ্ছে।
- মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন প্রকল্পের বর্তমান অবস্থা।
- কুয়াকাটায় ধরা পড়া বিরল মাছটির পরিচয় শনাক্তের চেষ্টা।
- বাংলাদেশের ইলিশ রপ্তানি ও প্রাপ্তি নিয়ে জনমনে প্রশ্ন।
- কক্সবাজারে হাউসবোটডুবির ঘটনায় কিশোরের মরদেহ উদ্ধার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১১ জনকে মানব পাচারকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। নৌবাহিনীর ভাষ্যমতে, ৬৫ ভুক্তভোগীর অধিকাংশকেই পাচারকারীরা অপহরণ করে টেকনাফের দুর্গম এলাকায় বন্দি রেখেছিল। পরে সমুদ্রপথে তাদের মালয়েশিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ট্রলারে তোলা হয়। আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের ও জব্দ ট্রলারটিকে টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বাকি ৬৫ জন ভুক্তভোগী, যাদের প্রতারণার মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানোর চেষ্টা করা হচ্ছিল। চ্যাপ্টা শরীর, বাদুড়ের মতো পাখনা, কুয়াকাটায় ধরা পড়া বিরল মাছটির নাম কী।
গুরুত্বপূর্ণ তথ্য
- কক্সবাজারে হাউসবোটডুবি: ৩২ ঘণ্টা পর নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার।
রিপোর্টার নাম: 
























