মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতিতে ইরানকে সমঝোতায় বাধ্য করতে সামরিক চাপ বাড়ানোর কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে মার্কিন নৌবাহিনীর বিশাল স্ট্রাইক গ্রুপসহ বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করেছে।
মার্কিন সামরিক বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, স্যান ডিয়েগো নৌঘাঁটি থেকে যাত্রা করা এই রণতরীটি ইরানের নিকটবর্তী অঞ্চলে মোতায়েন করা হবে। পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যের এই অঞ্চলে সব মিলিয়ে তিনটি মার্কিন বিমানবাহী রণতরী এবং দুটি ল্যান্ডিং গ্রুপ সক্রিয় থাকবে।
শুক্রবার (২ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, রণতরীটির সঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যাকিন আইল্যান্ড মেরিন এক্সপেডিশনারি ফোর্সের সদস্যরাও স্যান ডিয়েগো ছেড়েছেন। এ বাহিনীতে দুই হাজারের বেশি মেরিন সেনা রয়েছেন। ওই মার্কিন কর্মকর্তার মতে, ইরানের সঙ্গে যেকোনো বোঝাপড়ায় পৌঁছানোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হাতে বর্তমানে একাধিক সামরিক বিকল্প খোলা রয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রিপোর্টার নাম: 
























