ইট-পাথরের যান্ত্রিক শহরে সকালের নরম আলো আর সবুজের সান্নিধ্যে দিন শুরুর সুযোগ করে দিতে উত্তরার সেক্টর-৯-এর ১২ নম্বর সড়কে গড়ে উঠেছে র্যানকন রিয়েল এস্টেটের আধুনিক আবাসন প্রকল্প ‘মৃণ্ময়’। কংক্রিটের কাঠিন্য ভেঙে এই প্রকল্পে আধুনিক ডিজাইনের সঙ্গে প্রকৃতির এক অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে। প্রতিটি স্পেস এমনভাবে সাজানো হয়েছে যাতে পর্যাপ্ত আলো-বাতাস ও সবুজের উপস্থিতি নিশ্চিত হয়।
স্থাপত্যশৈলী ও সুযোগ-সুবিধা
র্যানকন মৃণ্ময়ের ভবনের সম্মুখভাগ ধাপে ধাপে সাজানো এবং এটি টেক্সচার্ড ফেয়ার-ফেস কংক্রিট ও কাচে মোড়ানো। এই প্রকল্পের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে
- বারান্দা বেয়ে নেমে আসা সবুজ গাছপালা ও ছাদজুড়ে মনোরম বাগান।
- ভবনের প্রবেশমুখেই রয়েছে একটি দৃষ্টিনন্দন হোটেলমানের লাউঞ্জ।
- স্বাস্থ্যসচেতন বাসিন্দাদের জন্য রাখা হয়েছে আধুনিক ফিটনেস সেন্টার।
ভবনের কাঠামো ও আয়তন
আট তলাবিশিষ্ট ‘জি+৮’ কাঠামোর এই আবাসিক ভবনে প্রতিটি অ্যাপার্টমেন্টের আয়তন প্রায় ১ হাজার ৭৫৪ থেকে ১ হাজার ৮৪১ বর্গফুট। গ্রাহকদের সুস্থ ও দীর্ঘস্থায়ী জীবনযাত্রার প্রতিশ্রুতি দিতেই এই প্রকল্প সাজানো হয়েছে। রুচিশীল ডিজাইন, দৈনন্দিন জীবনে স্থাপত্যের কার্যকারিতা এবং গ্রাহকের চাহিদার মেলবন্ধনে মৃণ্ময়কে একটি স্বপ্নের ঠিকানা হিসেবে গড়ে তুলেছে র্যানকন রিয়েল এস্টেট।
রিপোর্টার নাম: 























