ব্যক্তিগত গ্রাহক এবং অতিক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যাংকিং সেবার ব্যয় প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে নতুন নির্দেশিকা প্রকাশ করেছে কাতার সেন্ট্রাল ব্যাংক।
দেশের তৃতীয় আর্থিক খাত কৌশলের সাথে সামঞ্জস্য রেখে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এর মূল লক্ষ্য গ্রাহক অধিকার রক্ষা, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা। ‘গাইড অন ব্যাংক কমিশন অ্যান্ড ফি সিলিংস কালেক্টেড ফ্রম ইন্ডিভিজুয়ালস অ্যান্ড মাইক্রো-এন্টারপ্রাইজেস’ শীর্ষক এই নির্দেশিকাটি দেশের তৃতীয় আর্থিক খাত কৌশলের সাথে সামঞ্জস্য রেখে প্রণয়ন করা হয়েছে।
নতুন এই নির্দেশিকার মাধ্যমে ব্যাংকগুলো গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন সেবার বিপরীতে যে ফি ও কমিশন আদায় করবে, তার একটি নির্দিষ্ট সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দেশিকার আওতায় ব্যাংকিং সেবাগুলোকে মূলত পাঁচটি প্রধান ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
বর্তমান বাজার পরিস্থিতি এবং গ্রাহকদের বাস্তব চাহিদার ভিত্তিতে এই নীতিমালা তৈরি করা হয়েছে, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা শক্তিশালী করার পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই সেবা প্রদানে সহায়তা করবে।
সেবাভিত্তিক ফি ও কমিশনের ক্যাটাগরি
- আমানত ও হিসাব: সব ধরনের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা ও আমানত সংক্রান্ত ফি।
- ডেবিট ও ক্রেডিট কার্ড: ন্যাপস (NAPS), হিমিয়ান (Himyan) ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড ব্যবহারের চার্জ।
- ঋণ সুবিধা: ঋণ মঞ্জুর ও আনুষঙ্গিক প্রক্রিয়াগত ফি।
- তহবিল স্থানান্তর: দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থ লেনদেনের ট্রান্সফার চার্জ।
- চেক: চেক বই ইস্যু ও চেক লেনদেন সংক্রান্ত ব্যাংক কমিশন।
কাতার সেন্ট্রাল ব্যাংকের এই যুগোপযোগী উদ্যোগ সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ব্যাংকিং সেবাকে আরও সহজলভ্য করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
রিপোর্টার নাম: 
























