Hi

০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০২:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১৭ জন দেখেছে

দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার বিষয়টি সরকার কোনোভাবেই সহ্য করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি সুস্পষ্টভাবে জানিয়ে দেন যে, আওয়ামী লীগের নামে যে কোনো ধরনের সভা-সমাবেশ বা মিছিল বর্তমান পরিস্থিতিতে বেআইনি এবং এসব কর্মকাণ্ডে সহিংসতা ও নৃশংসতা প্রদর্শন করা হচ্ছে। জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগের নামে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। উপদেষ্টা বলেন, ‘এটা ঠিক, বহু বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বহু মানুষ তাদের সঙ্গে যুক্ত ছিলেন। সেখানে নৃশংসতা ও সহিংসতা দেখানো হয়েছে।’।

গোপালগঞ্জে সম্প্রতি যে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, সেটিকে একটি ফৌজদারি অপরাধ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি। পলাতক আওয়ামী লীগের উসকানিতে যারা মাঠে নেমে নিজেদের বিপদ ডেকে আনছেন, তাদের এই অপরাধের দায়ভার বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই উপদেষ্টা। গোপালগঞ্জের ঘটনায় যাদের ছবি শনাক্ত করা সম্ভব হয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। ফৌজদারি অপরাধের মাসুল কিন্তু তাদেরকে দিতে হবে।’। কারণ সমস্যাগুলোর সমাধান সরকারকেই করতে হয়।

পুলিশের ভূমিকা ও বল প্রয়োগ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, পুলিশের আইন অনুযায়ী বল প্রয়োগের অধিকার রয়েছে। তবে অতীতে পুলিশের বল প্রয়োগে যে অসমতা ছিল এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত শক্তি ব্যবহারের সমালোচনা হতো, সরকার তা থেকে বেরিয়ে আসতে চায়। এখন থেকে বল প্রয়োগের ক্ষেত্রে আনুপাতিক হার নিশ্চিত করা হবে। সরকার বিষয়গুলো পর্যবেক্ষণ করছে এবং প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে যারা এখনো আওয়ামী লীগের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকে কাজ করছেন, সরকার তাদের কর্মকাণ্ড কঠোর নজরদারিতে রেখেছে। পুলিশের বল প্রয়োগে অসমতা ছিল; যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি বল প্রয়োগ করা হতো।

পোশাক শ্রমিকদের ন্যায্য আন্দোলনের সুযোগ নিয়ে আওয়ামী লীগের একটি অংশ সরকারকে চাপে ফেলার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন উপদেষ্টা। তিনি উল্লেখ করেন, দেশের যেকোনো জায়গায় সংকট তৈরি করে সরকারকে বিপদে ফেলার প্রবণতা তাদের মধ্যে রয়েছে। তবে প্রজাতন্ত্রের ভেতরে যারা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী কিংবা যারা সরকারের নজরদারিতে আছেন, তাদের বিষয়ে সরকার সম্পূর্ণ সচেতন। জাহেদ উর রহমান নিশ্চিত করেন যে, সরকারের কাছে গোয়েন্দা তথ্য সংগ্রহের শক্তিশালী মেকানিজম রয়েছে এবং যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি ও সক্ষমতা আছে।

দাউদকান্দিতে হত্যাচেষ্টা মামলায় কারাগারে বিএনপির দুই নেতা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা সহ্য করা হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আপডেট : ০২:৪৫:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬