Hi

০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অশ্লীলতা ও জুয়া থাকলে নিষিদ্ধ হবে যাত্রা-সার্কাস: তথ্য উপদেষ্টা

ঐতিহ্যবাহী যাত্রা ও সার্কাস আয়োজনে অশ্লীলতা বা মাদকের সংশ্লিষ্টতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

যাত্রা ও সার্কাসের মতো দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজনে অশ্লীলতা, জুয়া কিংবা মাদকের উপস্থিতি পাওয়া গেলে সংশ্লিষ্ট দলকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, সুস্থ ও শালীনভাবে এসব আয়োজন পরিচালনা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। অবৈধ কর্মকাণ্ডের সুযোগ রেখে যাত্রা-সার্কাস পরিচালনার কোনো অবকাশ নেই। এর একটি হলো, এসব আয়োজনের সঙ্গে একধরনের অশ্লীলতা জড়িয়ে পড়েছে।

যাত্রা ও সার্কাসের নামে অশ্লীল নৃত্য, জুয়া ও হাউজির মতো অনৈতিক কর্মকাণ্ড এবং কোথাও কোথাও এসব আয়োজনে বাধা সৃষ্টির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার এই খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে কাজ করছে।

এক্ষেত্রে দুটি বিষয়কে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে।

প্রথমত, এসব আয়োজনে ঢুকে পড়া অশ্লীলতা দূর করা এবং দ্বিতীয়ত, জুয়া ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি নির্মূল করা। বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া সম্পূর্ণ নিষিদ্ধ এবং অনলাইনেও তা দণ্ডনীয় অপরাধ। এই ধরনের কর্মকাণ্ড তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন। অন্যদিকে, এর সঙ্গে জুয়া ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড যুক্ত হওয়ার ঝুঁকিও রয়েছে। তাই যাত্রা ও সার্কাসের সঙ্গে এ ধরনের বিষয় যুক্ত হলে তরুণদের আরও বিপথে যাওয়ার আশঙ্কা রয়েছে।

উপদেষ্টা জানান, যাত্রা ও সার্কাস সংশ্লিষ্টদের সঙ্গে সরকার ইতিমধ্যে একাধিক বৈঠক করেছে। সেখানে সংশ্লিষ্টদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, সুস্থ বিনোদন বজায় রেখেই আয়োজকদের চলতে হবে। অশ্লীলতা ও অবৈধ কর্মকাণ্ড বাদ দিয়েও যে এসব অনুষ্ঠান পরিচালনা করে মুনাফা অর্জন সম্ভব, তা সংশ্লিষ্ট ব্যক্তিরাই স্বীকার করেছেন। এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) যথাযথ নির্দেশনা পাঠানো হয়েছে। কোনো দল যদি নির্দেশ অমান্য করে অশ্লীলতা বা জুয়ায় লিপ্ত হয়, তবে তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে নিষিদ্ধ করা হবে।

তৌহিদী জনতার নামে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনে বাধা দেওয়ার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, প্রকৃত তৌহিদী জনতা এমন হাঙ্গামা বা বিশৃঙ্খলার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে না। যেসব সাংস্কৃতিক আয়োজনে কোনো অন্যায় নেই এবং সরকার যা অনুমোদন করেছে, সেসব বন্ধ করার অধিকার কারো নেই। সরকার এসব আয়োজনের পক্ষে অবস্থান নেবে এবং বাধা প্রদানকারীদের প্রতিহত করা হবে। তৌহিদী জনতার পরিচয় ব্যবহার করে যারা এ ধরনের কাজে জড়িত, সরকার তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে। সুস্থ ধারার যাত্রা ও সার্কাস সংস্কৃতি রক্ষায় সরকার সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

অশ্লীলতা ও জুয়া থাকলে নিষিদ্ধ হবে যাত্রা-সার্কাস: তথ্য উপদেষ্টা

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

অশ্লীলতা ও জুয়া থাকলে নিষিদ্ধ হবে যাত্রা-সার্কাস: তথ্য উপদেষ্টা

আপডেট : ০১:০১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬