জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি সংসদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে তিনি স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের পদত্যাগপত্র জমা দেন। স্পিকারের কাছে দেওয়া চিঠিতে ফেরদৌসী আহমেদ উল্লেখ করেছেন যে, তিনি সম্পূর্ণ সজ্ঞানে ও স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ (সংরক্ষিত মহিলা আসন-২৩) থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। স্পিকারের নিকট পদত্যাগপত্রটি গ্রহণ করে তা কার্যকর করার অনুরোধ জানিয়েছেন তিনি। এর বাইরে পদত্যাগপত্রে আর কিছু লেখেননি ফেরদৌসী আহমেদ।
বৃহস্পতিবারই জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী বৃহস্পতিবার থেকেই সংরক্ষিত ৩২৩ নম্বর আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এই আসন শূন্য হওয়ার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট দফতরগুলোকে অনুলিপি পাঠানো হয়েছে। সংবিধানের বিধি এবং সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৭ বিধি অনুযায়ী, কোনো সদস্য স্পিকারের কাছে লিখিত পদত্যাগপত্র দেওয়ার পর তা গৃহীত হলে সংশ্লিষ্ট আসন শূন্য হিসেবে গণ্য হয়। জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ বৃহস্পতিবার (১ অক্টোবর) পদত্যাগ করায় জাতীয় সংসদের ৩২৩ নম্বর আসন (মহিলা আসন-২৩) বাংলাদেশের সংবিধা। সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৭ বিধি অনুযায়ী, কোনও সংসদ সদস্য পদত্যাগ করতে চাইলে স্পিকারকে উদ্দেশ করে নিজ স্বাক্ষরে লিখিতভাবে তা জানাতে হয়।
উল্লেখ্য যে, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার বা মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রে হামলা, ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এই আলোচিত ঘটনার পর থেকেই ফেরদৌসী আহমেদের পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এদিকে, ফেরদৌসী আহমেদ ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়। কমিটি ভেঙে দেওয়ার পরপরই তার দল ও সংসদ সদস্যপদ থেকে পদত্যাগের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে তার এই পদত্যাগ এখন বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
রিপোর্টার নাম: 
























