মহেশখালীর এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) নতুন একটি এলএনজি কার্গো থেকে গ্যাস খালাস শুরু হয়েছে। ‘ওয়েন চেং’ নামের এলএনজিবাহী জাহাজে করে আসা এই চালানটি বিপি সিঙ্গাপুরের কাছ থেকে স্পট মার্কেটের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটে জাহাজটির সঙ্গে টার্মিনালের সংযোগ স্থাপনের মাধ্যমে এলএনজি স্থানান্তরের এই প্রক্রিয়া শুরু হয়।
এর আগে সেপ্টেম্বরেও বিভিন্ন উৎস থেকে এলএনজি আমদানি করা হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র থেকে গানভোর, ইন্দোনেশিয়া থেকে টোটালএনার্জি এবং অস্ট্রেলিয়া থেকে আরামকো সিঙ্গাপুরের মাধ্যমে এলএনজি আনা হয়েছিল। এদিকে, ১ অক্টোবর দুপুর ২টার তথ্যানুযায়ী দেশে মোট ২ হাজার ৬২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ১ হাজার ৬১০ মিলিয়ন এবং আমদানিকৃত এলএনজি থেকে ১ হাজার ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
পেট্রোবাংলার তথ্যমতে, অক্টোবর ও নভেম্বর মাস মিলিয়ে মোট ১৯টি এলএনজি কার্গো আমদানির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর মধ্যে অক্টোবরে ১০টি এবং নভেম্বরে ৯টি কার্গো আসার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র, নাইজেরিয়া ও অ্যাঙ্গোলাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই জ্বালানি আনা হচ্ছে। পেট্রোবাংলা জানিয়েছে, অক্টোবর ও নভেম্বর মাসে দেশে মোট ১৯ কার্গো এলএনজি আমদানি নিশ্চিত করা হয়েছে।
রিপোর্টার নাম: 






















