Hi

০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারি ভবনের অব্যবহৃত ছাদকে কাজে লাগিয়ে নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ফেনীর তিনটি উপজেলায় স্থাপিত দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৫টা ৫০ মিনিটে ফুলগাজীর জেলা পরিষদ ডাকবাংলোয় এক অনুষ্ঠানের মাধ্যমে রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এ সময় সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির তথ্য অনুযায়ী, এই প্রকল্পে ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা মিলিয়ে মোট ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট বা প্রায় শূন্য দশমিক ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। নেট মিটারিং ব্যবস্থার আওতায় এসব স্থাপনায় উৎপাদিত বিদ্যুৎ প্রথমে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা মেটাবে এবং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। প্রকল্পের বাস্তবায়নে দায়িত্ব পালন করছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. নুরুল হোসাইন জানিয়েছেন, পুরো প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক ৫ থেকে সাড়ে ৫ কোটি টাকা ব্যয় হতে পারে। তবে প্রকল্পের মোট ব্যয়ের সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায়নি।

প্রকল্পের আওতায় ফুলগাজী উপজেলার আটটি সরকারি স্থাপনায় ২৪৯ কিলোওয়াট, ছাগলনাইয়া উপজেলার ১২টি স্থাপনায় ৪১৫ কিলোওয়াট এবং পরশুরাম উপজেলার ছয়টি স্থাপনায় ২৯৮ দশমিক ৫ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে। ফুলগাজীতে উপজেলা পরিষদ ভবন, জেলা পরিষদ ডাকবাংলো ও ছয়টি ইউনিয়ন পরিষদ ভবন; ছাগলনাইয়ায় উপজেলা পরিষদ ভবন, পৌরসভা ভবন ও ডাকবাংলো এবং পরশুরামে উপজেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম ও ইউনিয়ন পরিষদ ভবনগুলো এই সৌর প্যানেলের আওতায় এসেছে। ছয়টি ইউনিয়ন পরিষদ ভবনের প্রতিটিতে প্রায় ২৫ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। উপজেলা পরিষদ ভবনে স্থাপিত সিস্টেমের সক্ষমতা প্রায় ১০৩ কিলোওয়াট।

ফেনী সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পরশুরামে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পেরও উদ্বোধন করেন। এরপর তিনি ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়া ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কর্মসূচিতেও প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কথা রয়েছে।

জনপ্রিয়

প্রাক্তনকে পুরোপুরি ভুলতে কেন লাগে দীর্ঘ আট বছর?

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ফেনীতে দেশের প্রথম সরকারি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ০২:৫৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬