Hi

০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৪ জন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১২:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ১৯ জন দেখেছে

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় অন্তত চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। তিনি জানান, আজ রাতের দিকে নারায়ণগঞ্জ থেকে চারজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগী নিয়ে আসা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)। জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ জানান, সাজীবের শরীরের ৭০ শতাংশ, রুবেলের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ পুড়ে গেছে।

ডা. সুলতান মাহমুদ আরও জানান, সাজীব সরকারের শরীরের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এছাড়া বাকিদেরও প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও সার্বিক পর্যবেক্ষণ চলমান রয়েছে। অন্যদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক ব্যবস্থাপনা চলমান রয়েছে।

জনপ্রিয়

ভারতে স্টারলিংক সেবা বাধাগ্রস্ত করায় অলিগার্কদের দুষলেন ইলন মাস্ক

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ ৪ জন

আপডেট : ১২:০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬