Hi

১০:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন আঙ্গিকে বাজারে এল ফরিদুর রেজা সাগরের ১৪টি বই

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৯:৩৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৯ জন দেখেছে

শিশু-কিশোর পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’। এবার নতুন সাজে ও ভিন্ন আঙ্গিকে এই সিরিজের ১৪টি বই প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ। শনিবার চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়। সব কটি বইয়ের প্রচ্ছদ এঁকেছেন খ্যাতিমান অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন।

প্রকাশিত বইগুলোর বিশেষ দিক হলো, ব্যতিক্রমী পরিকল্পনায় প্রতিটি বইয়ের ওপর রাখা হয়েছে দুটি করে প্রচ্ছদ। এই ১৪টি বইয়ের মধ্যে ১০টিতে রয়েছে ছোটকাকুর দুটি করে মোট ২০টি রহস্যকাহিনি। পাশাপাশি এই নতুন সিরিজে ছোটকাকুকে নিয়ে আরও ৪টি অনুবাদ গ্রন্থ যুক্ত করা হয়েছে।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ফরিদুর রেজা সাগর। এ সময় তার সঙ্গে ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, অভিনেতা আফজাল হোসেন, তারিক আনাম খান, লেখক আনিসুল হক, দেশ রূপান্তর সম্পাদক মোস্তাফিজ শফি, আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে আরও অংশ নেন মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ হামিদুল হক, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান, মাত্রার ব্যবস্থাপনা অংশীদার সানাউল আরেফিন, চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খানসহ বিশিষ্ট লেখক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান মহাব্যবস্থাপক রাজু আলীম।

জনপ্রিয়

ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

নতুন আঙ্গিকে বাজারে এল ফরিদুর রেজা সাগরের ১৪টি বই

আপডেট : ০৯:৩৩:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬