Hi

০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৪:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৭ জন দেখেছে

রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২২৮ জন শনাক্ত হয়েছেন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। একই সময়ে হাম বা এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ১ হাজার ১৫৫ জন রোগী।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৮ হাজার ৪১ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ২১২ জন। এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে ১ লাখ ৬৩ হাজার ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৯ জন।

চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৯৫ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ জনে।

জনপ্রিয়

শরীয়তপুরে তিন শতাধিক গ্রাহকের সঞ্চয় ও ঋণের টাকা নিয়ে

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৯ শিশুর মৃত্যু

আপডেট : ০৪:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬