Hi

০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনার ফরিদপুরে অস্ত্র ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৫:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ জন দেখেছে

পাবনার ফরিদপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ও চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি জব্দ করেছে থানা পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে উপজেলার হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামের একটি পাকা রাস্তার পাশে বটগাছের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বস্তা থেকে এসব উদ্ধার করা হয়। সোমবার দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। প্রেস বিফিং এ জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও বিশেষ গোয়েন্দা তথ্যের সহায়তায় ফরিদুপুর থানা পুলিশ জানতে পারে যে, দেশীয় অস্ত্র ও গোলাবারুদের একটি চালান হাদল ইউনিয়ন এলাকায় মজুত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৭ সেপ্টেম্বর রাতে স্থানীয় লোকজনের সহায়তায় হাদল ইউনিয়নের কুচলিয়া গ্রামের পাকা রাস্তার পাশে বটগাছের নিচে অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় খবর পাওয়া যায় যে, হাদল ইউনিয়ন এলাকায় দেশীয় অস্ত্র ও গোলাবারুদ মজুদ করা হয়েছে। এরপর স্থানীয়দের সহায়তায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কুচলিয়া গ্রামের রাস্তায় অবস্থিত বটগাছের নিচে তল্লাশি চালিয়ে একটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাটি খোলার পর এর ভেতর থেকে ১৫ রাউন্ড চায়না রাইফেলের তাজা গুলি, সাড়ে ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি চাপাতি, হাতলসহ ১৮ ইঞ্চি দৈর্ঘ্যের একটি ছুরি এবং তিনটি বিভিন্ন আকারের পুরোনো ধারালো দা পাওয়া যায়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জনপ্রিয়

সর্বকালের সর্বনিম্ন দর: ডলারপ্রতি ২৪ লাখ রিয়াল ইরানের মুদ্রার

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

পাবনার ফরিদপুরে অস্ত্র ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট : ০৫:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬