জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিক (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন, তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে হিলি অভিমুখী ‘জে আর প্লাস’ পরিবহনের যাত্রীবাহী বাসটির সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটি ঘিরে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সড়কে যান...
জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিক (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত আশিক জয়পুরহাট সদর উপজেলার হাতিগাড়া এলাকার এমরানের ছেলে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন, তাকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাট থেকে হিলি অভিমুখী ‘জে আর প্লাস’ পরিবহনের যাত্রীবাহী বাসটির সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা বাসটি ঘিরে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রাফিক পুলিশের পরিদর্শক আইনুল জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।