Hi

০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির মামলায় গ্রেপ্তার ইফতেখার অনিকের পাঁচ দিনের রিমান্ড

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৭:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ জন দেখেছে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে গ্রেপ্তার ইফতেখার অনিককে (৩৩) পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। শুনানিকালে আসামির পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

মামলার এজাহার অনুযায়ী, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া এলাকার বাসিন্দা ইফতেখার অনিক নিজের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানিমূলক পোস্ট ও মন্তব্য করে আসছিলেন। গত ২৭ আগস্ট বিষয়টি বাদী আরিফুজ্জামানের নজরে এলে তিনি স্থানীয়দের বিষয়টি জানান। স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে ইফতেখার তাঁদের সামনেই ধর্মীয় বই ছিঁড়ে ফেলেন এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এই ঘটনার প্রেক্ষিতে গত ২৮ আগস্ট আরিফুজ্জামান বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সাইবার নিরাপত্তা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তৎপরতা শুরু করে এবং পরদিন রাতে কক্সবাজারের কলাতলী এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় ইফতেখারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার দায় স্বীকার করেছেন বলে তদন্ত কর্মকর্তা আদালতে জানিয়েছেন।

তদন্ত কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. নাফিউল ইসলাম রিমান্ড আবেদনে উল্লেখ করেন, ঘটনার মূল রহস্য উদ্ঘাটন এবং এর পেছনে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ইন্ধন রয়েছে কি না, তা নিশ্চিত হতে আসামিকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া গ্রেপ্তারের পর ইফতেখারের দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর বাড়ি থেকে একটি ল্যাপটপ ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়

সব নাগরিক স্বাধীনভাবে ধর্ম পালন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির মামলায় গ্রেপ্তার ইফতেখার অনিকের পাঁচ দিনের রিমান্ড

আপডেট : ০৭:১৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬