Hi

০৬:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বিকাশের তিন কোটি টাকা লুট, গুলিবিদ্ধসহ আহত ৩

গাজীপুরের শ্রীপুরে বিকাশ ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড’ এর প্রায় তিন কোটি টাকা লুটের ভয়াবহ ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, মাওনা চৌরাস্তা এলাকায় তারা বিকাশের কার্যক্রম পরিচালনা করেন। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাক শ্রমিকদের বেতনের চাপের কারণে তারা নরসিংদীর বিকাশ ডিস্ট্রিবিউটর ‘হযরত আলী মুন্সী’ থেকে নগদ টাকা সংগ্রহ করছিলেন। টাকাগুলো প্রাইভেটকারে করে আনার সময় কর্ণপুর এলাকায় ১০-১২টি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুর্বৃত্ত গাড়িটির গতিরোধ করে।

দুর্বৃত্তরা চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ফেলে। এ সময় তারা পিস্তল থেকে গুলি ছুড়লে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল গুলিবিদ্ধ হন। এছাড়াও প্রাইভেটকারের চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন। গুরুতর আহত হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এসময় একটি পিস্তল বের করে একাউন্টস ম্যানেজারকে গুলি করে।

আক্রমণকারীরা প্রাইভেটকারে থাকা তিনটি প্লাস্টিকের বস্তায় থাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়। মোস্তাফিজুর রহমানের দাবি অনুযায়ী, সেখানে থাকা প্রায় তিন কোটি টাকা লুট হয়েছে। ঘটনার খবর পেয়েই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভুক্তভোগীদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের বয়কটের ডাক মুফতি রেজাউলের

© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

গাজীপুরে বিকাশের তিন কোটি টাকা লুট, গুলিবিদ্ধসহ আহত ৩

আপডেট : ০৫:৪২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬