Hi

০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একাত্তরের ভূমিকা সঠিক ছিল না মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৪:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ জন দেখেছে

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান যে সঠিক ছিল না, সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে দলটি এখন তা মেনে নিয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী উল্লেখ করেন, একাত্তরের ভূমিকার জন্য ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াতকে ক্ষমা চাওয়ার যে প্রস্তাব দিয়েছিলেন, তা মেনে নিলে অনেক প্রশ্নের সমাধান হয়ে যেত। আইন অঙ্গনে রাজ্জাক এখনো প্রাসঙ্গিক বলেও তিনি জানান। এছাড়া অনুষ্ঠানে জামায়াতের আইনজীবীদের অনুপস্থিত থাকার সমালোচনা করেন মন্ত্রী।

অনুষ্ঠানে উপস্থিত রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী মন্তব্য করেন, জামায়াতে ইসলামীর ভেতরে এখনো অনেক সংস্কারের বিষয় রয়ে গেছে।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

একাত্তরের ভূমিকা সঠিক ছিল না মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী

আপডেট : ০৪:২০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬