Hi

১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ত পরিদর্শন

কুড়িগ্রাম জেলা প্রশাসনের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প্রশাসক তিলাই ইউনিয়নে ভূরুঙ্গামারী থানা, তিলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পরিদর্শন করেন।

এ সময় শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষার পাশাপাশি শিশুদের সংস্কৃতি, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং তাদের সুস্থ ও সৃজনশীল বিকাশে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিলাই ইউনিয়নের বিভিন্ন স্থানে তালগাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

এ ছাড়া তিলাই ইউনিয়ন পরিষদে মাদক, নারী ও শিশু নির্যাতন, যৌতুক এবং বাল্যবিবাহ প্রতিরোধে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব সামাজিক ব্যাধির বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসনের মাঠ পর্যায়ের এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, স্থানীয় সমস্যা চিহ্নিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয়
© All rights reserved © Dikdarshon.net
কারিগরি সহযোগিতায়ঃ দিকদর্শন

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ত পরিদর্শন

আপডেট : ১১:৫৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬